রাজনীতি

আত্মগোপনে থাকা পাবনা যুবলীগ নেতা গ্রেপ্তার

17508_IMG_1767.jpeg

পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আকিবুল করিম লিটন পাবনার আমিনপুর থানার মুরারীপুর গ্রামের মৃত ইসমাইল উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফেনীতে আত্মগোপনে ছিলেন লিটন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পাবনা থেকে ফেনীতে এসে বসবাস শুরু করেন তিনি। শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেনের অনিক নিবাসে থাকতেন তিনি।

স্থানীয় সূত্রের দাবি, আত্মগোপনে থেকেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন লিটন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন, নেতাকর্মীদের সংগঠিত করা এবং গোপনে সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সূত্রগুলো আরও জানায়, ফেনীতে অবস্থানকালে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন ঝটিকা কর্মসূচি ও মিছিলের পেছনে অর্থের জোগান দিতেন তিনি। সম্প্রতি ফেনী হাজারী কলেজসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলেও তাকে দেখা গেছে বলে স্থানীয়দের দাবি।

এসব অভিযোগের ভিত্তিতে তার অবস্থান শনাক্তের পর ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সর্বাধিক পঠিত


ভিডিও