বিশেষ খবর


বিমানের শীর্ষ কার্গো সেলস এজেন্টের স্বীকৃতি পেল 'কার্গো ওয়্যারহাউস'

17510_WhatsApp Image 2026-11-10 at 9.07.46 PM.jpeg

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যুক্তরাজ্যের শীর্ষ কার্গো সেলস এজেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে কার্গো ওয়্যারহাউস। এ উপলক্ষে প্রতিষ্ঠানটিকে ‘কার্গো সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যুক্তরাজ্যের কান্ট্রি ম্যানেজার রিয়াদ সুলাইমানের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন কার্গো ওয়্যারহাউসের সিইও ও পরিচালক মো. মিজানুল হকসহ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে কার্গো পরিবহন ও বিমানের কার্গো বিক্রয়ে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি। কার্গো ওয়্যারহাউস যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের ব্যক্তিগত মালামাল ও অন্যান্য অনুমোদিত পণ্য বাংলাদেশে পাঠানোর সেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সিলেটেও প্রতি সপ্তাহে কার্গো শিপমেন্ট পরিচালনা করছে।

এই অর্জন কার্গো ওয়্যারহাউসের ব্যবসায়িক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সর্বাধিক পঠিত


ভিডিও