বাংলাদেশ

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কখন-কোথায় আঘাত হানবে

17538_IMG_1844.jpeg

বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে সাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সংস্থাটি বলছে, ১৮ নভেম্বরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর ধাপে ধাপে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।

সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করা হয়েছে ‘আকভান’। এটি তৈরি হলে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে। এরপর সাগরের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় আরও শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন দিকে অগ্রসর হবে, তা এখনো নিশ্চিত নয়। বাংলাদেশের উপকূল, ভারতের ওড়িশা কিংবা অন্য কোনো উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়তে পারে কি না, সে বিষয়েও এখনই নির্দিষ্ট করে কিছু জানায়নি আইএমডি।

সর্বাধিক পঠিত


ভিডিও